২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রের ছাদ ধ্বসে একজন নিহত

ঘূর্ণিঝড়ে ঘরহারা হয়ে পরিত্যক্ত ভবনে আশ্রয় গ্রহণকারী এক গৃহবধু ছাদ ধ্বসে মারা গেছেন। আহত হয়েছেন আরও দু'জন। সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সাতক্ষীরা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ঘরহারা হয়ে পরিত্যক্ত ভবনে আশ্রয় গ্রহণকারী এক গৃহবধু ছাদ ধ্বসে মারা গেছেন। আহত হয়েছেন আরও দু'জন। সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত করুনা সরকার (৩৮) উপজেলার মানিকখালি গ্রামের অরবিন্দু সরকারের স্ত্রী। আহত অরবিন্দু সরকার ও মাদিয়া গ্রামের বেলী দাসীকে (৩২) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরবিন্দু সরকার জানান, আইলার জলোচ্ছ্বাসে উপজেলার জেলেখালি নদীর বাঁধ ভেঙে এলাকার বেশ কয়েকটি পরিবার আশ্রয়হীন হয়ে উপজেলা সদরের বিভিন্ন পরিত্যক্ত ভবনে আশ্রয় নেয়। এমন একটি ভবনে তারাও আশ্রয় নেন। অন্য পরিবারের ৯ জনসহ তারা ঘুমিয়ে থাকা অবস্থায় গভীর রাতে ছাদের কিছু অংশ ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলে করুনার মৃত্যু হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.