ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানি'মূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটির বৈঠক বুধবার বিকেল তিনটায় শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ১০০টি মামলা প্রত্যাহারের আবেদন পর্যালোচনা করা হবে বলে আইন কর্মকর্তারা জানিয়েছেন।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করছেন। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআইচসি/এইচএ/১৬০৪ ঘ.
bdnews24