২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু: গাড়ি ভাঙচুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভারের নরসিংহপুর বাসস্ট্যান্ডে দ্রুতগামী ট্রাকের চাপায় মঙ্গলবার দুপুরে মো. হাসান (২৪) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাসান নরসিংহপুর এলাকার হামিম গ্র"পের পোশাক কারখানার সুইং অপারেটর। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার পোড়ালিয়া গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সাভার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভারের নরসিংহপুর বাসস্ট্যান্ডে দ্রুতগামী ট্রাকের চাপায় মঙ্গলবার দুপুরে মো. হাসান (২৪) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাসান নরসিংহপুর এলাকার হামিম গ্র"পের পোশাক কারখানার সুইং অপারেটর। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার পোড়ালিয়া গ্রামে। দুর্ঘটনার পর তার সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঘাতক ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ কারণে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকচাপায় আরও দু'জন পথচারীও আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক ও এর চালক একরামুলকে আটক করেছে বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি জানান, দুপুরের বিরতিতে খাবার খেয়ে বাড়ি থেকে কারখানায় আসার পথে পৌনে ২টার দিকে নরসিংহপুর বাসস্ট্যান্ডের কাছে নদী ফিলিং সিএনজি স্টেশনের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক (যশোর-ট-১১-০৬১৬) হাসানসহ তিন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মারা যান। আহত দু'জনের পরিচয় পাওয়া যায়নি বলে এসআই সামসুজ্জামান জানান। তিনি জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.