ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে মঙ্গলবার বিকেলে গাড়ির ধাক্কায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)- এর এক ছাত্র নিহত হয়েছেন।
নিহত সালাউদ্দীন মুন্না (২২) ইউল্যাব'র বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মজিবর রহমান জানান, বিশ্ববিদ্যালয় থেকে বিকেল ৪ টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে সায়েন্স ল্যাবরেটরির পপুলার ডায়াগনাস্টিক সেন্টারের সামনে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে মুন্না উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় মুন্নাকে প্রথমে পপুলার ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানায়, আগেই তার মৃত্যু হয়েছে।
সালাউদ্দীন মুন্নার বাসা শান্তিনগরে। তার বাবার নাম শাহজাহান কামাল সাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২০৪৬ঘ.
bdnews24