২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি গুদাম ও কারখানা পুড়ে গেছে

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় সোমবার সকালে আগুন লেগে রাসায়নিক দ্রব্যের দুটি গুদাম এবং একটি লবণ কারখানা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হল- ইয়াসিন এন্টারপ্রাইজ ও মোস্তফা গ্র"পের শাহজালাল ট্রেডিংয়ের গুদাম এবং রিপাবলিক সল্ট নামের একটি লবণ কারখানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় সোমবার সকালে আগুন লেগে রাসায়নিক দ্রব্যের দুটি গুদাম এবং একটি লবণ কারখানা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হল- ইয়াসিন এন্টারপ্রাইজ ও মোস্তফা গ্র"পের শাহজালাল ট্রেডিংয়ের গুদাম এবং রিপাবলিক সল্ট নামের একটি লবণ কারখানা। অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক পদার্থ পোড়া ধোঁয়া আর গ্যাসে মাঝিরঘাট ও এর আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুজন ফায়ার সার্ভিস কর্মীসহ কমপক্ষে ১০জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে আছেন- দেওয়ান গাজী, তোফাজ্জেল, চাঁন মিয়া, আবদুর রউফ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝিরঘাটে ইয়াসির এন্টারপ্রাইজ এবং মোস্তফা গ্র"পের শাহজালাল ট্রেডিংয়ের একটি গুদামে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং এর কারণ জানা যায়নি। তিনি জানান, গুদাম দুটিতে সোডিয়াম সালফেট, কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিল। শাহিদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। দুপুর দুইটার দিকে বাইরের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা পর্যন্ত ভেতরে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনে সোডিয়াম সালফেটসহ রাসায়নিকসামগ্রী পুড়ে গেছে। এছাড়া রিপাবলিক সল্ট নামে একটি লবণ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত নয়টা পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে ইয়াসিন এন্টারপ্রাইজের কর্মকর্তা আমিনুল ইসলাম সাগর সাংবাদিকদের কাছে দাবি করেন, আগুনে তাদের গুদামে রাখা ১২ হাজার ব্যাগ সোডিয়াম সালফেট ও কস্টিক সোডা পুড়ে গেছে। এসবের মূল্য প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২২৬ ঘ.