চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোন নারায়ণপুর গ্রাম থেকে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম কালু (৩৫)। সে ঘোন নারায়ণপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে ঘোন নারায়ণপুর গ্রামের কবিরাজ কালু প্রতিবেশী এক কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা ধরে। কিশোরী চিৎকার করলে কবিরাজ পালিয়ে যায়।
কিশোরী ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়।
রোববার রাতে ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালুর বিরুদ্ধে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০০২ ঘ.
bdnews24