২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা ও নওগাঁয় ভেজাল ধানবীজ-সারসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা শহরের ষ্টেশন রোডের জনতা সিড স্টোর থেকে রোববার ১৪ প্যাকেট ভেজাল ধানবীজসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর হাটে চালপট্টি থেকে শনিবার গভীর রাতে ২০৩ বস্তা ভারতীয় ভেজাল সারসহ আটক করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা শহরের ষ্টেশন রোডের জনতা সিড স্টোর থেকে রোববার ১৪ প্যাকেট ভেজাল ধানবীজসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর হাটে চালপট্টি থেকে শনিবার গভীর রাতে ২০৩ বস্তা ভারতীয় ভেজাল সারসহ আটক করা হয়েছে দুজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাইবান্ধা: ভেজাল ধানবীজ আটকের ঘটনায় গ্রেপ্তার করা দুজন হলেন- স্টোর মালিক বাবু মিয়া এবং কর্মচারী রবিউল ইসলাম। এদের বাড়ি যথাক্রমে শহরের ফকিরপাড়া ও পলাশপাড়ায়। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, এবিসি সিড কোম্পানির হাইব্রিড জাতের ধানবীজের প্যাকেটে স্থানীয় বিআর-১৪ জাতের ধানবীজ ভরে বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে বলে এসআই মোস্তাফিজ জানান। নওগাঁ: ভারতীয় ভেজাল সারসহ আটক দুজন হলেন- ট্রাকচালক তৈয়বুর রহমান (৩২) ও তার সহকারী পলাশ চন্দ্র (২২)। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার রাত ১টার দিকে আবাদপুকুর চালপট্টিতে ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯০১) থেকে নামানোর সময় পুলিশ ভারতীয় এসব ভেজাল সার আটক করে। গ্রেপ্তার করা হয় ট্রাকচালক ও তার সহকারীকে। আটক করা সারের মধ্যে আছে- ডিএপি ৯৭ বস্তা, এমএপি ৯০ বস্তা ও টিএসপি ১৬ বস্তা। এ ব্যাপারে আটক করা দুজনসহ সাতজনকে আসামি করে রানীনগর থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.