২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমী লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে শনিবার দুপুরে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, এটি আরও জোরদার হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু মাঝারি থেকে তীব্র হয়েছে। দেশের সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমী লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে শনিবার দুপুরে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, এটি আরও জোরদার হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু মাঝারি থেকে তীব্র হয়েছে। দেশের সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এজে/এইচএ/১৮৫৬ ঘ.