ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গী থেকে অপহৃত এক ঠিকাদারকে শুক্রবার উদ্ধার করেছে র্যাব। সেইসঙ্গে অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ নাসির (৩০) ও কৃঞ্চ চন্দ্র শীল (৪০)।
টঙ্গীর বসুগাঁও হোসেন মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার মনির হোসেন (২২) নামে ওই ঠিকাদারকে অপহরণের পর তার পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মনির হোসেন প্রতিদিনের মতো ঠিকাদারি কাজে বের হন। টঙ্গী হোসেন মার্কেটের কাছে পেঁৗঁছালে অজ্ঞাত তিন ব্যক্তি তাকে জোর করে ট্যাক্সিক্যাবে তুলে নিয়ে যায়।
র্যাব কর্মকর্তা জানান, কয়েকদিন ধরেই অপহৃতের চাচা জামান ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল নাসির ও কৃষ্ণচন্দ্র। এ ঘটনায় জামান ঠিকাদার তার ভাতিজা মনিরকে দিয়ে টঙ্গী থানায় একটি জিডি করান। এর একদিন পরই মনিরকে অপহরণ করা হয়।
অপহরণের পর অপহরণকারীরা জামান ঠিকাদারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে ক্যাপ্টেন আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব-১ এর একটি দল শুক্রবার দুপুর দেড়টার দিকে হোসেন মার্কেট এলাকা থেকে মনিরকে উদ্ধার করে।
পালিয়ে যাওয়া অপর এক অপহরণকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩২০ ঘ.
bdnews24