২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণে আক্রান্ত চট্টগ্রামও

বায়ু, পানি ও শব্দ দূষণে ভাল নেই চট্টগ্রাম মহানগরবাসী। সহনীয় মাত্রার চেয়ে অনেকগুণ বেশি দূষণের ফলে হুমকির মুখে নগর জীবন। এখনই উদ্যোগ নেওয়া না হলে চট্টগ্রাম ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বয়ং পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। বন্দরনগরীর পরিবেশ দূষণের চিত্র তুলে এনেছেন মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু, পানি ও শব্দ দূষণে ভাল নেই চট্টগ্রাম মহানগরবাসী। সহনীয় মাত্রার চেয়ে অনেকগুণ বেশি দূষণের ফলে হুমকির মুখে নগর জীবন। এখনই উদ্যোগ নেওয়া না হলে চট্টগ্রাম ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বয়ং পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। বাণিজ্যিক রাজধানীর পানি, বাতাস আর সার্বিক পরিবেশ বিষিয়ে উঠে ক্রমশই নাগরিক জীবন করে তুলছে দূর্বিষহ। বাতাসে ক্ষতিকর ভাসমান বস্তুকণার সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ২০০ মাইক্রোগ্রাম হলেও নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় এর মাত্রা ১১৬৮। নগরীর একে খান মোড়ে তা ১০৫৭, পোর্ট কানেকটিং রোডে ১১১২, নাসিরাবাদ শিল্প এলাকায় ১০৫৬। এই উচ্চমাত্রার বস্তুকণার কারণে নগরে অ্যাজমা ও ব্রংকাইটিসের মতো বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দিনের বেলা শব্দের সহনীয় মাত্রা ৬০ ডেসিবল ধরা হলেও নগরীর বাণিজ্যিক এলাকায় স্থানভেদে তা ৭২ থেকে ৮০ ডেসিবল পর্যন্ত। মহানগরীর খাবার পানিও নিরাপদ নয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর গত তিনমাসে নগরীর বিভিন্ন স্থানে সমীক্ষা চালায়। অধিদপ্তরের পরীক্ষায় দেখা গেছে, নগরীর বিভিন্ন রেস্তোরাঁ এবং অন্যান্য প্রতিষ্ঠানে ব্যবহৃত খাবার পানিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি আশঙ্কাজনক। অধিদপ্তরের পরীক্ষা করা ৮৮ টি খাবার পানির নমুনার মধ্যে জীবাণুমুক্ত পাওয়া যায় মাত্র ১৭ টি। এছাড়া কর্ণফুলীসহ নদী ও খালগুলোতে শিল্পবর্জ্য পড়ে তা দূষিত করে চলেছে নিরন্তর। আইন আর অভিযানেও বন্ধ হচ্ছে না পাহাড় কাটা। রাজধানী ঢাকার তুলনায় এখনো অনেক সবুজ আর খোলামেলা হলেও অপরিকল্পিত নগরায়ন, অপরিণামদর্শী বাণিজিক মনোবৃত্তির সর্বগ্রাসী থাবা আর নাগরিকসহ সবপক্ষের অসচেতনতা সব মিলিয়ে চট্টগ্রামেরও আরেক দূষণ-জর্জরিত জনপদ হয়ে ওঠা হয়তো সময়ের ব্যাপার মাত্র। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শব্দ, বায়ু ও পানি দূষণের ফলে মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে।" তিনি বলেন, সা