২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ির কাঁটা এগিয়ে আনায় ধর্মীয় ভূল বোঝাবুঝি এড়াতে সহযোগিতা কামনা

ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনায় ধর্মীয় বিষয়ে যাতে কোনো ভূল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে জন্য আলেম সমাজের সহযোগিতা চেয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বৃহস্পতিবার এ ব্যাপারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব সালাহ উদ্দিন আহমেদ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মো. আফজালসহ অন্যান্যের সঙ্গে বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনায় ধর্মীয় বিষয়ে যাতে কোনো ভূল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে জন্য আলেম সমাজের সহযোগিতা চেয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বৃহস্পতিবার এ ব্যাপারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব সালাহ উদ্দিন আহমেদ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মো. আফজালসহ অন্যান্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ১৯ জুন সময় এক ঘণ্টা এগিয়ে আনার কথা জনগণকে জানানো ও এ ব্যাপারে সচেতন করে তোলার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়। মসজিদের ইমামদের মাধ্যমে জনগণকে অবহিত করার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। বৈঠক শেষে শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, এতে নামাজের সময়সূচিতে কোন পরিবর্তন হবে না। ধর্মীয় কোনও অসুবিধা হবে না। নামাজের সময়ই নামাজ আদায় করা হবে। তবে এ নিয়ে বায়তুল মোকাররমের খতিব কোনও মন্তব্য করতে রাজি হননি। গত সোমবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে ১৯ জুন থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলতঃ বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার আরও বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋতুভেদে এরকম ঘড়ির কাঁটা এগিয়ে বা পিছিয়ে দেওয়ার রীতি অন্য কিছু দেশেও আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২১০০ ঘ.