২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৪৪ ধারা জারি, আহলে হাদীসের সম্মেলন পণ্ড

আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ'র নওগাঁ জেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার শহরের নওজোয়ান মাঠে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

নওগাঁ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ'র নওগাঁ জেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার শহরের নওজোয়ান মাঠে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা নিষধাজ্ঞার কারণে ওই মাঠে পূর্বঘোষিত আহলে হাদীসের সম্মেলন হয়নি। নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মোজাফ্ফর আহম্মেদ জানান, আহলে হাদীস আন্দোলনের জেলা সম্মেলনকে কেন্দ্র করে নওগাঁর আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি জানান, নওজোয়ান মাঠে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। সম্মেলন পণ্ড হওয়ার ব্যাপারে কথা বলার জন্য আহলে হাদীসের জেলা শাখার কোন নেতাকে পাওয়া যায়নি। সংগঠনের সমর্থক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষেধাজ্ঞা জারি পর অন্য আর কোথাও সম্মেলন হয়নি। সংগঠনের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ গালিব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.