২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএসের বাতিল মৌখিক পরীক্ষার আইনগত অস্তিত্ব নেই : পিএসসি

২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যাপারে সরকার ও সংসদীয় স্থায়ী কমিটি ইতিবাচক মনোভাব দেখালেও পিএসসি বলছে বাতিল করা প্রথমবারের মৌখিক পরীক্ষার আইনগত অবস্থান বা অস্তিত্ব নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 01:22 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যাপারে সরকার ও সংসদীয় স্থায়ী কমিটি ইতিবাচক মনোভাব দেখালেও পিএসসি বলছে বাতিল করা প্রথমবারের মৌখিক পরীক্ষার আইনগত অবস্থান বা অস্তিত্ব নেই। ২৮তম বিসিএসের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার পিএসসিতে এক সংবাদ সম্মেলনে ২৭তম বিসিএস বিষয়ে বৃহস্পতিবার সরকারি কর্মকমিশন (পিএসসি) এক লিখিত ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, 'কতিপয় সংক্ষুব্ধ প্রার্থীর' আবেদন আদালতে চূড়ান্তভাবে নাকচ হয়ে যাওয়ায় প্রথম মৌখিক পরীক্ষার আইনগত 'অবস্থান/অস্তিত্ব' নেই। সাংবাদিকরা আলোচিত ২৭তম বিসিএস বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হুসাইন কোন জবাব না দিয়ে লিখিত ব্যাখ্যা রয়েছে বলে জানান। এরপর পিএসসির কর্মকর্তারা সাংবাদিকদের এই লিখিত ব্যাখ্যা দেন। ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। যার ভিত্তিতে অনেকে এখন বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন। কিন্তু দ্বিতীয়বারের ফল প্রকাশের পর থেকে বাতিল পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বারে অনুত্তীর্ণ পরীক্ষার্থী তাদেরকেও নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। এ ব্যাপারে আইনী লড়াইয়ে সর্বোচ্চ আদালতের রায় স