২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশি হাইকমিশনারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সেলিনা মহসীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সেলিনা মহসীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে একথা জানানো হয়। এতে বলা হয়, ২০০৮ সালের ২৭ জুলাই সেলিনা মহসীনের সঙ্গে স্বাক্ষরিত সরকারের চুক্তির শর্ত অনুযায়ী বৃহস্পতিবার তার নিয়োগ বাতিল করা হয়। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে] দীর্ঘ দিন ধরে থাকা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মোহাম্মদ শামসুদ্দোহা তালুকদারকে যথাযথ পদে পদায়নের জন্য তার চাকরি আবারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৮১১ ঘ.