২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি-এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তা পদে রদবদল

পুলিশের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তা পদে রদবদল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. নাজমুল হককে সিআইডিতে, জাতিসংঘ সদর দপ্তর থেকে ফেরা ডিআইজি (চলতি দায়িত্ব) বেনজীর আহমেদকে পুলিশ সদর দপ্তরে, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো. জসিম উদ্দিনকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং কলেজের (পিটিসি) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এবং টাঙ্গাইল পিটিসি'র কমান্ড্যান্ট মো. মঞ্জুর কাদের খানকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) করা হয়েছে।

কসোভো মিশন থেকে ফেরা গাজীপুরের সাবেক পুলিশ সুপার মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, ঢাকা মহানগর পুলিশের উপ পুুলিশ কমিশনার মো.আক্কাস উদ্দিন ভূঞাকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার, বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিমকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার বিএম হারুন অর রশীদকে ঠাঁকুরগাঁও জেলার পুলিশ সুপার (চলতি দায়িত্ব), নড়াইলের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মো. কামরুল আহসানকে বান্দরবান পুলিশ সুপার (চলতি দায়িত্ব), ঠাঁকুরগাঁও পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদকে হাইওয়ে পুলিশের সহকারি মহাপরিদর্শক (এআইজি), বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স-এর কমান্ড্যান্ট মো. শাহাবুদ্দিন খানকে কুষ্টিয়া পুলিশ সুপার, কুষ্টিয়া পুলিশ সুপার এসএম মাহফুজুল হক নুরুজ্জামানকে গাজীপুর জেলা পুলিশ সুপার, গাজীপুরের মো. আব্দুল বাতেনকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার এবং ভোলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুর রহমানকে নড়াইল পুলিশ সুপার (চলতি দায়িত্ব) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।