২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়ারচর ট্রাজেডি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বুধবার গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বানিয়ারচর ট্রাজেডি দিবস পালন করা হয়েছে । ২০০১ সালের এই দিনে জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় শক্তিশালী এক বোমা বিস্ফোরণে নিহত হয় প্রার্থনারত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

গোপালগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদায় বুধবার গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বানিয়ারচর ট্রাজেডি দিবস পালন করা হয়েছে । ২০০১ সালের এই দিনে জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় শক্তিশালী এক বোমা বিস্ফোরণে নিহত হয় প্রার্থনারত ১০ জন। দিবসটি উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা ঘটনার বিচার দাবি করেন। এছাড়া সকালে গীর্জার পক্ষ থেকে ফাদার গর্দি নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ধর্মীয় প্রথা অনুযায়ী মিশা উৎসর্গ করেন। নিহতদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। দুপুরে দরিদ্র ভোজের আয়োজন করা হয়। নিহতদের পরিবারের সদস্যরা রাতে কবরে প্রদীপ জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। বোমা হামলায় নিহত হয়েছিলেন সুমন হালদার (২৭), ঝিন্টু মণ্ডল (২৫), জ্যোতিষ বিশ্বাস (৩৫), মন্মথ সিকদার (২৬), বিনোদ দাস (২৪), অমর বিশ্বাস (২৫), রড্রিক্স যেথরা (২৭), মাইকেল মলি