২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবার গভীর রাতে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

চাঁদপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবার গভীর রাতে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা হচ্ছে শাহরাস্তি উপজেলার আল আমিন (৩০) ও দেলোয়ার (২৬) এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইকবাল (২৩), সাইফুল (২০) ও খোকন (২৩)। চাঁদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে ১০-১২ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, "এ সময় কমিউনিটি পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬-৭ জন পালিয়ে যায়। তবে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করে পুলিশ।" খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানান তিনি। কৃষ্ণপদ রায় জানান, তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে আল আমিন ও দেলোয়ারের বিরুদ্ধে আগে থেকেই থানায় ডাকাতি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/টিআর/১৮৫০ ঘ.