ফেনী, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় বজ্রপাতে বুধবার দুইজন মারা গেছেন।
তারা হলেন- সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের কৃষক আব্দুল হালিম (৪২) ও ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের আব্দুল আলিম (৪৫)।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান , সকাল ১০টার দিকে চরচান্দিয়া গ্রামে বজ্রপাতে কৃষক অব্দুল হালিম মারা যান। এসময় তার স্ত্রী তাহমিনা আক্তার বিন্দুও আহত হন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একইসময়ে শুভপুর গ্রামে বজ্রপাতে আব্দুল আলিম মারা যান।
ময়না তদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমডি/এফএফ/১৪৩৭ ঘ.
bdnews24