২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফডিসির দখল ও বেহাত সম্পদ উদ্ধারের নির্দেশ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) দখল ও বেহাত হয়ে যাওয়া সম্পদ দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও পশু-সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) দখল ও বেহাত হয়ে যাওয়া সম্পদ দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও পশু-সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। আসন্ন রমজান মাসে বাজারে পর্যাপ্ত পরিমাণে ফরমালিনমুক্ত মাছ সরবরাহের প্রস্ততি নেয়ারও নির্দেশ দেন তিনি। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। বিএফডিসির মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য ও পশুসম্পদ সচিব শাহ্ আলম এবং কর্পোরেশনের চেয়ারম্যান খুরশীদা হকসহ অন্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আব্দুল লতিফ বিশ্বাস বিএফডিসির দখল ও বেহাত হয়ে যাওয়া সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়ে বলেন, দখলদার যে দলেরই হোক, তাদের কোন ছাড় দেয়া হবে না। এসব সম্পত্তি উদ্ধার করে সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। তিনি কর্পোরেশনের কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি অনুযায়ী প্রতি পরিবারের একজনকে চাকরি দিতে হলে সরকারি সব পদে লোক নিয়োগ করতে হবে। এজন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি বিএফডিসির মালিকানাধীন সম্পত্তি নিয়ে বিরাজমান মামলা ও কোন্দল দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৯২৮ ঘ.