২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তা রদবদল

উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দু'জনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দু'জনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব আবুল কালাম আজাদকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আবু তালেব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দ মিজানুর রহমানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৯১০ ঘ.