ফেনী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী শহরের লালপুল এলাকায় মঙ্গলবার বিকেলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার শিশুসহ পাঁচজন মারা গেছে। (আরও তথ্যসহ)
নিহতরা হল - সদর উপজেলার ফতেহপুরের শাহজাহান (১৪), তার বোন পিংকি (৮), খালাত বোন শিল্পী (১৬), শর্শদি ইউনিয়নের চোছনা গ্রামের আরমান (১৪) এবং অটোরিকশাচালক সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি এলাকার সাইফুল (১৮) ।
এদের মধ্যে প্রথম চারজন মারা যায় ঘটনাস্থলে। আরমানের মৃত্যু হয় সদর হাসপাতালে নেওয়ার পর।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশাটি চুরমার হয়ে যায়।
তিনি জানান, লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে। তবে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24