পাবনা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আতাইকুলা উপজেলায় সোমবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন শিপন মণ্ডল (৩০) নামের এক যুবক।
শিপন আতাইকুলা উপজেলার দড়ি সারদিয়ার গ্রামের মাছিম মণ্ডলের ছেলে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) জনযুদ্ধ গ্র"পের আঞ্চলিক নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার কুচিয়ামারা বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে চা পান করছিলেন শিপন। এ সময় ১০/১২ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, প্রতিপক্ষ একই দলের লাল পতাকা গ্র"পের ক্যাডাররা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে। শিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24