২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি-র ৮১ শিবির নেতাকর্মীকে আত্মসমর্পণের নির্দেশ

দু'টি ফৌজদারি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮১ ছাত্রশিবির নেতাকর্মীকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দু'টি ফৌজদারি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮১ ছাত্রশিবির নেতাকর্মীকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের হাইকোর্ট বেঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সাধারণ সম্পাদক শামসুল আলমসহ ৮১ নেতাকর্মীর পৃথক দু'টি জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অন্য একটি জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলা দু'টিতে ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সিদ্দিক হোসেনসহ এজাহারে নাম না থাকা ২৮ জনকে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। গত ২৩ মে রাজশাহীর মতিহার থানায় পুলিশ তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৮৪ জন শিবির নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দু'টি দায়ের করে। জামিন আবেদনকারীদের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২৪০ঘ.