২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে একজনকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় সোমবার দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুই দৃর্বৃত্ত। আহত সোহরাব উদ্দিনকে সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি শহরের বড়বাজার এলাকার হিঅ্যান্ডশি নামের একটি জুতার দোকানের ব্যবস্থাপক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

কিশোরগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় সোমবার দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুই দৃর্বৃত্ত। আহত সোহরাব উদ্দিনকে সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি শহরের বড়বাজার এলাকার হিঅ্যান্ডশি নামের একটি জুতার দোকানের ব্যবস্থাপক। কিশোরগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, সোহরাব উদ্দিন দুপুরে টাকা তুলতে একই এলাকার ক্যাসেল সালাম ভবনের উত্তরা ব্যাংকে যান। সেখান থেকে পাঁচ লাখ টাকা তুলে বের হওয়া মাত্রাই সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয় দুই সন্ত্রাসী প্রথমে সোহরাবউদ্দিনের চোখে পাউডার ছিটিয়ে দেয়। পরে তার বাম বাহুতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসআই মোস্তাফিজ জানান, এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৩ ঘ.