২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর এলাকায় করিম মার্কেটে রোববার দুপুরে দুর্বৃত্তরা মোজাম্মেল হোসেনকে (৩২) কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে আহত করে। রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর এলাকায় করিম মার্কেটে রোববার দুপুরে দুর্বৃত্তরা মোজাম্মেল হোসেনকে (৩২) কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে আহত করে। রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোজাম্মেল হোসেন তরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এ ঘটনার প্রতিবাদে রোববার রাত ও সোমবার দুপুরে ছাত্রলীগ কর্মীরা কাপাসিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া বিক্ষুব্ধ লোকজন জামাল নামের নিহতের প্রতিবেশীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর বরাত কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, রোববার দুপুর ১টার দিকে মোজাম্মেল বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় রাসেল (৩৫) ও ফজুল (৩৪) তাকে পথরোধ করে পেটাতে পেটাতে রাস্তায় ফেলে দেয়। এরপর মাথা ও পায়ের কাছে মাটিতে দু'টি রড পুতে দেয়। পরে রডের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। মোজাম্মেল সংজ্ঞা হারিয়ে ফেললে রাসেল ও ফজলু তার হাত ও পায়ের রগ কেটে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান। পুলিশ কর্মকর্তা আরও জানান, রাসেল ও ফজলু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। দু'জনের বিরুদ্ধে একাধিক করে মামলা রয়েছে। স্থানীয় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার রাতে গাজীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল বাতেন ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে পুলিশ মোতায়েন করেন। স্থানীয় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন জানান, এ নৃশংস ঘটনা দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সংজ্ঞা হারিয়ে ফেলেন। একাধিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৪ ঘ.