২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ক্যাবল অপারেটর খুন

রাজধানীর মোহাম্মদপুরে রোববার সকালে প্রকাশ্যে গুলি করে এক ক্যাবল অপারেটরকে খুন করেছে সন্ত্রাসীরা। নিহত সৈয়দ শরীফ (২৫) মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় ইন্টারনেট ও ক্যাবল (ডিশ) লাইনের ব্যবসা করতেন। নিহতের বাবার নাম সৈয়দ ইসলামউদ্দীন। তার বাসা ৫/৬, ব্লক সি লালমাটিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 08:08 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে রোববার সকালে প্রকাশ্যে গুলি করে এক ক্যাবল অপারেটরকে খুন করেছে সন্ত্রাসীরা। নিহত সৈয়দ শরীফ (২৫) মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় ইন্টারনেট ও ক্যাবল (ডিশ) লাইনের ব্যবসা করতেন। নিহতের বাবার নাম সৈয়দ ইসলামউদ্দীন। তার বাসা ৫/৬, ব্লক সি লালমাটিয়া। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহন কবীর জানান, সকাল ১১টার দিকে জাকির হোসেন রোডের ৫/১১ নম্বর বাসার সামনে মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী শরীফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তিনটি গুলি তার বুকে-পেটে বিদ্ধ হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীফের চাচা সিরাজউদ্দীন জানান, ক্যাবল (ডিশ) ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৪০৮ ঘ.