২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের গুলিতে আরও একজন আহত

রাজধানীর সুত্রাপুরে শুক্রবার রাতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী একজন আহত হয়েছেন। আহত আব্দুল জলিলের (৩০) কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 07:08 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সুত্রাপুরে শুক্রবার রাতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী একজন আহত হয়েছেন। আহত আব্দুল জলিলের (৩০) কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১৭দিনে পুলিশের গুলিতে রাজধানীতে একজন নিহত ও ১৯ জন আহত হন। সুত্রাপুর থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশের সাদা পোশাকের একটি টহল দল জানতে পারে বনগ্রাম পানির ট্যাংকের সামনে কয়েকজন ছিনতাইকারী করছে। দলটি সেখানে গেলে ৩/৪জন ছিনতাইকারী পুলিশের প্রতি ককটেলের নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে ছিনতাইকারী আব্দুল জলিল পায়ে বিদ্ধ হয় মাটিতে পড়ে যায়। অন্যরা পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আহত আব্দুল জলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৩ মে থেকে এ পর্যন্ত ১৯ জন পুলিশের গুলিতে আহত হন। পুলিশ বলেছে, এরা প্রত্যেকেই ছিনতাইকারী। তারা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় সবাই বলেছেন, পুলিশ তাদের ধরে নিয়ে পায়ে গুলি করেছে। এর মধ্যে ১৭ মে রাতে গুলশানে পুলিশের গুলিতে মানিক নামে একজন নিহত হন। এর আগে গত ১৩ মে খিলগাাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের গুলিতে কামরুল হাসান শাওন নামে একজন আহত হন। তার কাছ থেকে একটি গুলিভর্তি রিভলবার উদ্ধার করা হয়। এ ছাড়া পল্লবীতে রুবেল ও শামীম, মতিঝিলে রাসেল, মোহাম্মদপুরে মাসুম, সোহেল, জজ মিয়া ও লিটনের ঘটনা উল্লেখযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০১১২ ঘ.