২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের বিচার সময়ের ব্যাপার মাত্র'

ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, "এই সরকার অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

খুলনা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, "এই সরকার অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।" শনিবার বিকেলে খুলনায় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশের মানুষ এ সরকারকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণের ভোটের সেই মর্যাদা রক্ষা করতে হবে। খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন 'যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক এক আলোচনা সভায় শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে। নির্মূল কমিটির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি গোলাম রব্বানী, সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহ, সাংবাদিক শাহরিয়ার কবীরসহ নির্মূল কমিটির স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিচারপতি গোলাম রব্বানী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বঙ্গবন্ধুর সরকার ১৯৭৩ সালে যে আইন করেছিলেন, তার চেয়ে স্বয়ংসম্পূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন আইন কোনো দেশ প্রণয়ন করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.