২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিএনপি কার্যালয় ভাঙচুর

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ভাঙচুর করা হয়েছে। উপজেলা বিএনপির নেতারা এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগের সাংসদ কবিরুল হক এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

নড়াইল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের কালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ভাঙচুর করা হয়েছে। উপজেলা বিএনপির নেতারা এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগের সাংসদ কবিরুল হক এ অভিযোগ অস্বীকার করেছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ ভাঙচুুরের ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" কালিয়া উপজেলা বিএনপি সভাপতি নওয়াবুল আলম বলেন, "দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বাষির্কী উপলক্ষে বিকেলে বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল এসে হামলা চালায়।" নড়াইল-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকরা বিকেলে জয়পুর এলাকায় আওয়ামী লীগ সর্মথকদের ওপর হামলা চালায়।" তিনি বলেন, হামলায় জয়পুর এলাকার আফসার উদ্দিন (৬০), বিনয় বিশ্বাস (৪৫), হিরাজুর ইসলাম (২৩) আহত হলে এর প্রতিবাদে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সন্ধ্যায় কালিয়া বাজারে মিছিল বের করে। কিন্তু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩২১ ঘ.