চাঁপাইনবাবগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিখোঁজ হওয়ার চারদিন পর বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে চার শিশুর গলিত লাশ করা হয়েছে।
উপজেলার অনুপনগর গ্রামের মহানন্দা নদীর তীরে মাটির নিচ থেকে এদের লাশ করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রাথমিকভাবে ধারণা করছি নদী তীরে খেলতে গিয়ে পাড় ধসে শিশুরা মাটি চাপা পড়তে পারে।"
নিহত শিশুরা হল- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গঙ্গোবাড়ি গ্রামের সামুদ আলির ছেলে হায়াৎ আলী (৮), আনারুল ইসলামের ছেলে খোকন ওরফে শিহাব (৯), আনোয়ারুল ইসলামের ছেলে আরিফ (৮) ও আশুয়া গ্রামের তসলিমের ছেলে ওয়াসিম (৯)।
ওসি জানান, গত সোমবার সকাল ৭টার দিকে (২৫ মে) গোদাগাড়ির এ চার শিশু বাড়ির সামনে খেলছিল। এরপর তারা নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। ওই দিনই নিখোঁজ চার শিশুর বাবা গোদাগাড়ি থানায় সাধারণ ডায়রি করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক রাখাল অনুপনগর গ্রামে মহানন্দা নদীর তীরে গরু চরাতে গেলে দুর্গন্ধ পায় এবং মাটি চাপা একটি শিশুর পা বেরিয়ে আছে দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।
স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করে বলে ওসি আহসানুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24