ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সংসদের গাড়ি ও জ্বালানি ব্যবহারের প্রমাণ আছে দাবি করেছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় তদন্ত কমিটির উপ-কমিটির আহবায়ক শাহজাহান খান।
বুধবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলের উপনেতার সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক সংসদের গাড়ি ও জ্বালানি ব্যবহার নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সংসদীয় উপ-কমিটির অভিযোগকে 'অসত্য' দাবির প্রতিক্রিয়ায় শাহজাহান খান একথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে। তারা সংসদের যে টাকা লুটপাট করেছে, লুটপাটের যে নজির রেখে গেছে
bdnews24