সাভার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বুধবার আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, মোহাম্মদীয় ফ্যাশান-২০০০ লিমিটেড নামক কারখানার শ্রমিকরা বেলা সোয়া ১১টার দিকে তিনতলা কারখানাটিতে আগুন ধরিয়ে দেয়। বেলা ১টা নাগাদ পুরো কারখানায় আগুন ধরে যায়।
দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সদস্যরা কাজ করছেন।
শ্রমিকদের অভিযোগ, এক মাসের বকেয়া বেতন এবং ওভার টাইম না পাওয়ার প্রতিবাদে তারা এ কাজ করেছে।
এ ঘটনায় হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরুদ্ধ হয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩১৫ ঘ.
bdnews24