ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দশ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রীদের পাশের হার গতবারের তুলনায় কমেছে। এবার পাশের হার ৬৮ দশমিক ৪১ শতাংশ। গতবার ছিল ৭০ দশমিক ৪৫ শতাংশ।
ছাত্রদের ক্ষেত্রে পাশের হার মোটামুটি গতবারের মতোই। এবার পাশের হার ৭৩ দশমিক ১৩ শতাংশ, যা গতবার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ।
২০০৯ সালে আটটি শিক্ষা বোর্ড এবং কারিগরী ও মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ লাখ ৫৮ হ্জাার ৬৭৪ জন।
২০০৮ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ লাখ ছয় হাজার ৫৬৯ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাশের হার ছিলো ৭৩ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ছিলো ৭০ দশমিক ৪৫ শতাংশ।
২০০৯ সালে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা পাঁচ লাখ ৫৬ হাজার ৮৩৯ জন, পাশ করেছে চার লাখ সাত হাজার ২১০ জন। ছাত্রীর সংখ্যা পাঁচ লাখ এক হাজার ৮৩৫ জন এবং পাশ করেছে তিন লাখ ৪৩ হাজার ৩২৮ জন।
২০০৮ সালে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিলো পাঁচ লাখ ৩৮ হাজার ৪৭ জন, পাশ করে তিন লাখ ৯৬ হাজার ৪৮৯ জন। ছাত্রীর সংখ্যা ছিলো চার লাখ ৬৮ হাজার ৫২২ জন, পাশ করে তিন লাখ ত্রিশ হাজার ৭৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০০০ ঘ.
bdnews24