২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার কুমার নদের চরে সোমবার ভোরে গণপিটুনিতে চান্দু (২৬) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ফরিদপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার কুমার নদের চরে সোমবার ভোরে গণপিটুনিতে চান্দু (২৬) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক এসআই রিজাউল হক জানান, সোমবার ভোরে ছিনতাই করার সময় জনতার হাতে চান্দু ধরা পড়ে। গণপিটুনিতে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত চান্দুর মা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই রিজাউল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২১১ ঘ.