২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে এনসিটিবি'র শর্ত সহজ করার দাবি

পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শর্ত সহজ করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন প্রকাশক ও মুদ্রণকারীরা। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শর্ত সহজ করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন প্রকাশক ও মুদ্রণকারীরা। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান। বৈঠকে উপস্থিত আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শিক্ষামন্ত্রীকে বলেছি বই ছাপার বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই। বই ছাপার বিষয়ে এনসিটিবি যেসব শর্ত দিয়েছে সেগুলো সহজ করতে বলেছি। তা না হলে বই ছাপার বিষয়ে আবারও জটিলতা দেখা দিতে পারে।" শিক্ষামন্ত্রী এ ব্যাপারে সব বাধা দূর করার আশ্বাস দিয়েছেন বলে জানান ওসমান গণি। তিনি বলেন, "এনসিটিবি বই ছাপার বিষয়ে এমন কিছু শর্ত দিয়েছে যা মেনে বই ছাপা মুদ্রণকারীদের জন্য কঠিন । তাই এসব শর্ত সহজ করার কথা বলেছি।" সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের মত মাধ্যমিক স্তরেও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রব্বানী জব্বার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল অদুদ, আগামী প্রকাশনীর ওসমান গণি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি এস এম মহসিন, বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির উপদেষ্টা শহীদ শেরনিয়াবাত ও সভাপতি তোফায়েল খান উপস্থিত ছিলেন। মূদ্রণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেইসঙ্গে তারা এ ব্যাপারে সরকারের প্রস্তুতি আরো জোরদারের আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশি