২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীল চন্দ্র পালকে আইন কমিশনের সদস্য নিয়োগ

অবসরপ্রাপ্ত জেলা জজ সুনীল চন্দ্র পালকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অবসরপ্রাপ্ত জেলা জজ সুনীল চন্দ্র পালকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী তিন বছর মেয়াদে সুনীল চন্দ্র পালকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদকে আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৪৬ ঘ.