রংপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের পর দেশের অন্য স্থানে যে সব জওয়ান বিদ্রোহ করেছে, তাদেরও ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন বিডিআরপ্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম। দেশের সীমান্ত অরক্ষিত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচার ও প্রকাশ হয়েছে, তাও নাকচ করেছেন তিনি।
শুক্রবার রংপুরে বিডিআর সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিডিআর মহাপরিচালক মইনুল বলেন, "২৫ ফেব্র"য়ারির পর পিলখানাসহ সারাদেশে যারা বিদ্রোহ করেছে, তারা সাধারণ ক্ষমার আওতায় আসবে না। পিলখানার বিদ্রোহীরা খারাপ 'এলিমেন্টদের' সঙ্গে যোগাযোগ রক্ষা করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই সব খারাপ 'এলিমেন্টদের' বের করে দেওয়া হয়েছে। বিদ্রোহের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে।"
তিনি বলেন, "এখন বিডিআরের ভাবমূর্তি রক্ষার জন্য কাজ করতে হবে। সাধারণ বিডিআর জওয়ানদের মধ্যে আস্থা ফিরিয়ে এনে হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে।"
বিডিআর বাহিনীর পুনর্গঠনের বিষয়ে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সহযোগিতার বিষয়ে মইনুল বলেন, "আমি ভারত থেকে আসার পর বিভিন্ন মিডিয়ায় বিষয়টি এসেছে। এটি ঠিক নয়। দেশের স্বার্থ ক্ষুণ
bdnews24