২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা হামলা মামলায় আরও দুজনের সাক্ষ্য

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেওয়া এ দু'জন হলেন টিভি সাংবাদিক পার্থ তানভীর নাভেদ এবং ঘটনার দিন রমনা বটমূলের মঞ্চ তৈরির ডেকোরেটর কর্মী বাহার। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ সাক্ষ্য নেওয়া শেষে আগামী ২৪ ও ২৫ জুন পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করেন। এ নিয়ে এ মামলায় ৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। একই আদালতে ওই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক মামলারও সাক্ষ্য নেওয়া চলছে। সাক্ষ্য নেওয়ার সময় অভিযুক্ত হুজি প্রধান মুফতি হান্নানসহ পাঁচজনকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এছাড়া জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইন আদালতে হাজিরা দেন। এ মামলার ৮ আসামি পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১০৫ঘ.