২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাংলাদেশ রেমিটেন্স মেলা শুরু

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেমিটেন্স মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সিলেট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেমিটেন্স মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেলার আয়োজক ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানির প্রধান নির্বাহী এনায়েত করিম বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধ হুন্ডি বন্ধ করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করা এবং এর মাধ্যমে আয় বাড়িয়ে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবেলার লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে।" তিনি জানান, সরকারি, বেসরকারি ও বিদেশি ২৭টি ব্যাংক তাদের রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং সেবা কার্যক্রম প্রদর্শন করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন সেমিনার, রোড শো ও আলোচনা অনুষ্ঠান থাকবে। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আহরণে অবদানের জন্য ১০ জন সিনিয়র ব্যাংকারকে রেমিটেন্স পদক দেওয়া হবে বলে এনায়েত করিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.