ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশে উত্তর কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত সিন হং ছল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, বাণিজ্য সহযোগিতা এবং অভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনের সময় সরকারের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন।
শেখ হাসিনা এসময় আরো জানান, বাংলাদেশ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এবং দারিদ্র বিমোচনে প্রতিশ্র"তিবন্ধ।
সিন হং আশা প্রকাশ করেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারবে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৬১১ ঘ.
bdnews24