২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনে সাতজনের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন-আব্দুল আলিম নিজামী ও মোবারক হোসেন। বুধবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সুনামগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনে সাতজনের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন-আব্দুল আলিম নিজামী ও মোবারক হোসেন। বুধবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা তালিকায় ভোটারের স্বাক্ষরের সঙ্গে ভোটার তালিকায় দেওয়া স্বাক্ষরের মিল না থাকায় আব্দুল আলিম নিজামীর এবং গ্যাস, টেলিফোন ও পানির বিল খেলাপী হওয়ায় মোবারক হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পিপলস্ পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বহাল রয়েছে। আগামী ২৭ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৩৫ ঘ.