ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ মরুভূমি হয়ে যাবে বলে মনে করে জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "দেশের স্বার্থে টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে দেওয়া যাবে না। এটা হলে সুরমা ও কুশিয়ারা নদী শুকিয়ে যাবে, মেঘনা নাব্যতা হারাবে। তাই টিপাইমুখে বাঁধ হলে জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হবেই।''
টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে পল্টন ময়দানে বুধবার জামায়াতের সভার প্রস্তুতি দেখতে এসে মঙ্গলবার বিকেলে মুজাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।
পিলখানার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন সর্ম্পকে আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "সরকার এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বিডিআরের ঘটনা খাটো করে দেখা যাবে না। এর সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা জড়িত।"
সৈয়দ আশরাফ সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত বিডিআর বিদ্রোহের কিছু বিবরণের সত্যতা নিয়ে কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগ করেন, বিডিআরের ঘটনা নিয়ে টেলিভিশনে টক শো'র নামে সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24