২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মঙ্গলবার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 09:56 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঝিনাইদহ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মঙ্গলবার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে উপজেলার ভাটাই বাজার এলাকায় বাস চাপায় মারা গেছেন তোজাম আলী (৬০) নামের একজন। কুলচারা এলাকায় বাস চাপায় মারা গেছে মিতা (৮) নামে এক শিশু। কালীগঞ্জে ট্রাক চাপায় মারা গেছেন সুফল (৩২) নামে এক ব্যক্তি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বাস ভাটই বাজারে তোজাম আলীকে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। ঘটনাস্থলেই সাইকেল আরোহী তোজামের মৃত্যু হয়। আহত হন পাঁচ বাসযাত্রী। ওসি জানান, দুঘর্টনার পর বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ বাসটি আটক করেছে। তিনি জানান, অপর দুর্ঘটনাটি ঘটেছে কুলচারা নামক স্থানে। কুষ্টিয়াগামী সোনার মদিনা পরিবহনের একটি বাস মিতাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শৈলকুপা থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কালীগঞ্জের বৈশাখী ফিলিং স্টেশনের সামনে সুফল সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান। ওসি জানান, সুফল স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) কর্মকর্তা। তার বাড়ি খুলনার টুট পাড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৮৪২ ঘ.