২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক থানা পরিদর্শনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোমবার রাতে আকস্মিকভাবে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শনে যান। তিনি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকান্ড, ব্যারাক, হাজতখানা, পরিবেশ সরেজমিনে দেখেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কিছু পরামর্শ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 06:41 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোমবার রাতে আকস্মিকভাবে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শনে যান। তিনি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকান্ড, ব্যারাক, হাজতখানা, পরিবেশ সরেজমিনে দেখেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কিছু পরামর্শ দেন। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হকসহ উধ্বর্তন কর্মকর্তারা ছিলেন। এরপরই পুলিশের কয়েকটি দল নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বেরিয়ে পড়েন। তার নেতৃত্বে মহাখালী ওভারপাসের পশ্চিম পাশের রাস্তা, নাবিস্কোর সামনে ও সাতরাস্তায় তাক্ষণিক ব্যারিকেড বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। তেজগাও এলাকার উপ পুলিশ কমিশনার চৌধুরী মনজিরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার কর্মকান্ড পরিদর্শনের জন্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আকস্মিক সফরে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শন করেছেন। তার উপস্থিতিতে তাক্ষণিকভাবে কয়েকটি স্থানে পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়। তিনি তল্লাশি ও চলমান অভিযানের কর্মপদ্ধতি বিষয়ে নির্দেশনা দিয়েছেন।" আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে পুলিশ ও র‌্যাবের এ বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে থানা পুলিশের বাইরেও অতিরিক্ত তিন হাজার পুলিশ সদস্য ও র‌্যাব কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০৪০ ঘ.