২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ্ম সচিব বদলি, শিক্ষা ক্যাডারের চার কর্মকর্তা প্রশাসনে

যুগ্ম-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে বদলি এবং শিক্ষা ক্যাডারের চার কর্মকর্তাকে প্রশাসনের চারটি পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এই বদলি ও নিয়োগের কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুগ্ম-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে বদলি এবং শিক্ষা ক্যাডারের চার কর্মকর্তাকে প্রশাসনের চারটি পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এই বদলি ও নিয়োগের কথা জানানো হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান যুগ্ম-সচিব কাজী আখতার উদ্দিন আহমেদকে পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এ সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বরিশালের সরকারি বিএম কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) রিয়াজ আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহযোগী অধ্যাপক (দর্শন) সোনিয়া আকবর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ) মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে একই দপ্তরের সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া ফরিদপুরের চর ভদ্রাশন সরকারি কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) নূরুজ্জামান মল্লিককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প'র সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২২৩০ঘ.