২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আদেশ

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তোফায়েল হাসান কারাবিধি অনুযায়ী আমিনীকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তোফায়েল হাসান কারাবিধি অনুযায়ী আমিনীকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। আমিনীকে রোববার শ্রমিক লীগের মিছিলে হামলা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন একই হাকিম। কিন্তু ঐদিন আমিনীর আইনজীবীরা আবেদন জানালেও হাকিম নিয়ম অনুযায়ী তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেননি। আমিনীর আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ শুনানিতে হাকিম তোফায়েল হাসানকে উদ্দেশ্য করে বলেন, "সাবেক একজন সাংসদকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দিতে গড়িমসি করে অবিচারিক সুলভ আচরণ করেছেন হাকিম।" আমিনীর অন্য আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিকভাবে হয়রানির জন্যই আমিনীকে অদৃশ্য শক্তির ইন্ধনে রোববার কারাগারে পাঠানো হয়। তাদের নির্দেশেই আমিনীকে কারাগারে একদিন সাধারণ হাজতীদের সঙ্গে থাকতে হচ্ছে। প্রকৃতপক্ষে বিচার বিভাগ এখনও স্বাধীন হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২২৪ঘ.