২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

জ্বালিয়ে দেওয়া বাসের ক্ষতিপুরণের দাবিতে রাজশাহী সড়ক পরিবহন গ্র"প অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। মঙ্গলবার থেকে রাজশাহীর সব রুটে বাস, ট্রাক, টেম্পু এবং ভাড়ায় চালিত মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেমাবার নগরীর শিরোইলে গ্র"পের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

রাজশাহী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালিয়ে দেওয়া বাসের ক্ষতিপুরণের দাবিতে রাজশাহী সড়ক পরিবহন গ্র"প অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। মঙ্গলবার থেকে রাজশাহীর সব রুটে বাস, ট্রাক, টেম্পু এবং ভাড়ায় চালিত মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেমাবার নগরীর শিরোইলে গ্র"পের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত একটি বাস জ্বালিয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু বিচার এবং গাড়ি পোড়ানোর মামলায় আসামিদের কাছ থেকে ক্ষতিপুরণ আদায় করে দেওয়ার দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্র"পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে বেঁধে দেওয়া সময়সীমা সোমবার শেষে হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্র"পের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, "মঙ্গলবার থেকে রাজশাহীর সকল রুটের বাস, ট্রাক, টেম্পু এবং ভাড়ায় চালিত মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাজশাহী সড়ক পরিবহন গ্র"পের সভাপতি আশরাফুল আহসানের সভাপতিত্বে সভায় বাস মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতারাসহ বিভিন্ন যানবাহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। ১২ মে রাজশাহীর পবায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়। ওই বাসের মালিক এলাহী বক্স মণ্ডল বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.