২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে সুনামগঞ্জে নয়জনের বিরুদ্ধে মামলা

একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে সুনামগঞ্জে নয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র কুমার দাসের ভাই ভানু দাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

সুনামগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে সুনামগঞ্জে নয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র কুমার দাসের ভাই ভানু দাস। হাকিম হাসানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দক্ষিণ সুনামগঞ্জ থানাকে নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের আব্দুস সাত্তার, খোয়াজ আলী, নোয়াজ আলী, বশির আহমদ, ফরিদ মিয়া, আব্দুর রউফ জিতু, সৈয়দ আহমদ, জবাদ উল্লাহ এবং পাগলা গ্রামের মো. আলী। ভানু দাস অভিযোগ করেন, তার ভাই মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র কুমারকে ১৯৭১ এর ২৮ নভেম্বর আব্দুস সাত্তার নেতৃত্বে অপর আসামিরা বেরিগাঁও নামক স্থান থেকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পওে ৬ ডিসেম্বর 'রাজাকার' আব্দুস সাত্তারসহ আসামিরা তাকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসানমারা নামক স্থানে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৬ ঘ.