২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট ও মাটিচাপা পড়ে দুজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং উত্তরায় মাটিচাপা পড়ে রোববার বিকেলে দুজনের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীর কোণাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রী নজরুল ইসলাম (৪৫) এবং উত্তরায় মাটিচাপা পড়ে মো. রফিক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 08:26 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং উত্তরায় মাটিচাপা পড়ে রোববার বিকেলে দুজনের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীর কোণাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রী নজরুল ইসলাম (৪৫) এবং উত্তরায় মাটিচাপা পড়ে মো. রফিক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সন্ধ্যায় নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। যাত্রাবাড়ীর কোণাপাড়ার আদর্শনগরে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। উত্তরা থানার উপ-পরিদর্শক জাফরান আহমেদ জানান, উত্তরা ১৩ নম্বর সেক্টরের হাউজ বিল্ডিং এলাকায় ভবন নির্মাণের জন্য পাইলিং কাজ চলছিলো। বিকেল পৌনে ৫টার দিকে বৃষ্টি ভেজা মাটি ধ্বসে পড়লে রফিক তার নীচে চাপা পড়েন। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০২২০ঘ.