নারায়ণগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লার ওয়াপদারপুল নয়ামাটি এলাকায় বিআইডব্লিটিএ'র এক কর্মচারী শনিবার রাতে কুপিয়ে ও জবাই করেছে দুর্বৃত্তরা।
নিহত নুর মোহাম্মদ দেওয়ানের (৫৫) বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি বরিশালে বিআইডব্লিউটিএ-এর ড্রেজার কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন পুলিশ জানিয়েছে।
মোহাম্মদের ছেলে নুরুজ্জামানের বরাত দিয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, কয়েক দিন আগে কর্মস্থল বরিশাল থেকে নূর মোহাম্মদ ফতুল্লা আসেন। শনিবার রাতে নয়ামাটি এলাকায় ছেলে নুরুজ্জামানের মুদি দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। দোকান থেকে দু'শ গজ দূরে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা এবং একটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।
পরিকল্পিতভাবে মোহাম্মদকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান ওসি।
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে নুরুজ্জামান থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24